চন্দ্রঘোনায় মনোরম পরিবেশে "সীমান্ত রেষ্টুরেন্টের" উদ্বোধন
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রবেশমুখে কর্ণফুলী নদীর পাশে মনোরম পরিবেশে উদ্বোধন করা হলো "সীমান্ত রেষ্টুরেন্ট"। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় রেস্টুরেন্টের পরিচালক ও চন্দ্রঘোনার সাবেক ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভাঃ রোনাল্ড দিলীপ সরকার, পালক স্টীফেন মিত্র সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রেস্টুরেন্টের পরিচালক বিপ্লব মারমা জানান, উক্ত রেস্টুরেন্টে অত্যান্ত রুচিশীল, হালাল ও ভালো মানের খাবার পরিবেশন করা হবে। যেখানে বিভিন্ন আইটেমের নানান খাবারের সমাহার থাকবে। এছাড়া আগত ভোক্তারা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পাশাপাশি পার্শ্বস্থ কর্ণফুলী নদীতে ভ্রমনের সুযোগ পাবে। এছাড়া দুর দুরান্ত থেকে আগত ভোক্তাদের জন্য থাকার সুব্যবস্থা থাকবে। তাই সকলকে রেস্টুরেন্টে আসার আমন্ত্রন জানান তিনি।
প্রসঙ্গত, এই এলাকায় ভালো মানের একটি খাবার হোটেলের চাহিদা ছিল দীর্ঘদিন থেকে। সীমান্ত রেস্টুরেন্ট উদ্বোধনের মাধ্যমে সেই চাহিদা অনেকটা পূরণ হবে বলে আশা রাখছেন স্থানীয় বাসিন্দরা।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন