ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি দেয়াল ও মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:৩২

ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারপাশে উঁচু বাউন্ডারি দেয়াল নির্মাণ ও খেলার মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ডিসি রোডে এ মানববন্ধনে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি উঁচু-নিচু হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করার সময় নিয়মিতই ঝুঁকিতে থাকে। বর্ষাকালে পুরো মাঠ জলাবদ্ধ হয়ে পড়ায় এতে কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া বিদ্যালয়ের চারদিকে পাকা দেয়াল ও গেট না থাকায় প্রতিষ্ঠানটি অরক্ষিত হয়ে পড়ে। স্কু‌ল চলাকালে ও ছুটির পরে বখাটেরা বিদ্যালয়ের বারান্দায় আড্ডা দেয় এবং গরু-ছাগল প্রবেশ করে পরিবেশ নোংরা করে। তাই শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাউন্ডারি দেয়াল নির্মাণ ও মাঠ ভরাটের দাবি জানান তারা।

সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মানববন্ধনে বলেন, “মনপুরার মধ্যে আমাদের বিদ্যালয়টি অন্যতম বৃহৎ এবং শিক্ষার মানও অত্যন্ত ভালো। প্রতিবছর এখান থেকে বহু শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। কিন্তু বাউন্ডারি দেয়াল ও গেট না থাকায় বহিরাগত বখাটেরা স্কুলের আশপাশে ঘোরাঘুরি করে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। অনেক শিক্ষার্থী টিচারদের না জানিয়ে স্কুল থেকে বের হয়ে যায়। বাউন্ডারি থাকলে এ ধরনের সমস্যা হতো না।”
তিনি আরও বলেন, মাঠটি উঁচু-নিচু হওয়ায় অনেক শিক্ষার্থী খেলাধুলার সময় পড়ে গিয়ে আহত হয়। তাই জরুরি ভিত্তিতে মাঠ ভরাটের প্রয়োজন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুর রহমান শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের চারপাশে পাকা দেয়াল, গেট নির্মাণ এবং মাঠ ভরাটের বিষয়ে আমরা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও শিক্ষার মান ধরে রাখতে প্রয়োজনীয় বাজেট অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত