মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, “ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, ব্যায়াম ও হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “ডায়াবেটিসমুক্ত জীবন গড়তে পরিবার ও সমাজের সার্বিক সচেতনতা অত্যন্ত প্রয়োজন।”
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শামীম হোসেন জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি এবং ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণে ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। দূর-দূরান্তের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনেও স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার