শ্রীমঙ্গলে পিট ভাইপার সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটি পিট ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরতলীর ভাড়াউড়া চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলোর বাগানের ফুল গাছে গাঢ় সবুজ রংয়ের পিট ভাইপার সাপটি দেখেন বাগানের মালী। এ সময় তিনি আতঙ্কিত হয়ে বাগানের ব্যবস্থাপককে জানান। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এসে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
সজল জানান, সাপটি বিষধর। বড় কিছু একটা গিলে খেয়েছিল, যে কারণে সাপটি নড়াচড়া করতে পারছিল না। পরে সাপটি নিজে থেকেই বমি করে একটি কাঠবিড়ালি বের করে দেয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বন বিভাগের তত্ত্বাবধানে বিষধর সাপটি বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
Link Copied