ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১:৭

নারীর জনন অঙ্গের ফিস্টুলা রোগী সনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে রায়গঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে, এনএফপিএ অর্থায়নে এবং ল্যাম্বের সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তামিম আজিজ, এবং সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ল্যাম্ব) মো. শরিফুল ইসলাম শরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁন, সাংবাদিক মো. আশরাফ আলী ও সাইদুল ইসলাম আবির। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা ফিস্টুলা রোগী সনাক্তকরণে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। সভার সমাপনীতে সবাই ফিস্টুলামুক্ত সমাজ গড়ে তোলার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন