ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মনপুরার রাস্তার পাসের সোলার প্যানেলযুক্ত সড়কবাতি আছে কিন্তু নেই আলো


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:১৬

ভোলার মনপুরায়  দেখভালের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না প্রত্যন্ত গ্রামের  গুরুত্বপূর্ণ স্থানে,সড়কের পাশে স্থাপন করা  টিআর/কাবিটা' র সৌর বিদ্যুৎ এর বাতি গুলো । কোটি  টাকার সৌর সড়কবাতির প্রায় ৮০ শতাংশই বাতি নষ্ট হয়ে গেছে।

পুরো মনপুরার ১,২,৩ ও ৪ নং ইউনিয়ন ঘুরে স্থানীয় সুত্রে  জানাযায়  অনেক জায়গায়  সোলার লাইট স্থাপনের  কয়েক মাসের মধ্যে তা দেখতে অনেকটা খেলনা লাইটের মত হয়ে গেছে। কোথাও কোথাও সোলার আছে বাতি নেই,বাতিওআছে সোলারও আছে নেই শুধু আলো, ল্যামপোস্ট ভেঙে পড়েছে। নিয়মতান্ত্রিক ভাবে এগুলো রক্ষানাবেক্ষণ, সংস্কারের কোন বরাদ্দ না থাকায় হচ্ছেনা মেরামত। 

নিম্নমানের, নামসর্বস্ব সৌর প্যানেলসহ অন্যান্য যন্ত্রাংশ সংযোজন করে একটি সিন্ডিকেট এই বরাদ্দের বেশির ভাগ অর্থই হাতিয়ে নিয়েছে বলে জানাযায়  ।    সরকারি অর্থে স্থাপন করা এসব সোলার বাতির ৩ বছরের ওয়ারেন্টি থাকলেও কয়েক মাস পরেই হয়েযায়  অকেজো । এদিকে সৌরবাতিগুলোর রক্ষণাবেক্ষণ  না থাকায় অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে।

মনপুরার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোর ব্যবস্থা না থাকায় সাম্প্রতিক সময়ে বাড়ছে মাদক আসক্তদের আড্ডা, চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা।  এসব সৌরবাতি বসানোর প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রত্যন্ত গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মোড় আলোকিত করা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এ উদ্দেশ্য খুব একটা কাজে দিচ্ছে না। 

মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর/কাবিটা ও বিশেষ বরাদ্দ এবং স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২০১৫-১৬ হতে ২০১৯-২০ অর্থবছরে এসব সোলার প্যানেলযুক্ত সড়কবাতি স্থাপন করা হয়। কিন্তু স্থাপন করার কয়েক মাস থেকেই কাজে আসছে না বাতিগুলো। 

 মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ প্রসঙ্গে জানান , কাবিটা, টিআর কর্মসূচির আওয়তায় স্থাপিত সোলার সিস্টেমের মেরামতের কোনো বরাদ্দ না থাকায় অকেজো বাতিগুলো মেরামত করা যাচ্ছে না। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। তবে সড়কবাতিগুলোর সার্ভিসিংয়ের আওতায় আনলে এগুলো আবার সচল হয়ে যাবে। বরাদ্দ না থাকায় মেরামত কার্যক্রম থমকে আছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪