নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ‘নেত্রকোনা সাংবাদিক সমাজ’-এর আয়োজনে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,দায়িত্ব পালনরত জেলার একজন দায়িত্বশীল সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ হুমকি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
বক্তারা আরও জানান,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব,আর এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না।
যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তবে আমরা নিরাপত্তার জন্য রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হবো।
হামলায় আহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার