ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক ও হোটেল দ্য কক্স টুডের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:২০

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.; হোটেল দ্য কক্স টুডের সঙ্গে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি কক্সবাজারে হোটেল দ্য কক্স টুডে প্রাঙ্গণে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত -এর নেতৃত্বে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হোটেল দ্য কক্স টুডের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তালেব শাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোটেল দ্য কক্স টুডের সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) পলাশ দত্ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিজার্ভেশন) তাসবিহা আলম চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ব্যবসায়ীক অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা হোটেল দ্য কক্স টুডেতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে: পিক সিজনে রুম ভাড়ার উপর ৪০% আর অফ-পিক সিজনে ৫০% ছাড়; খাবারে ১০% আর জিম সেবায় ২০% ছাড়।

গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা প্রদান এবং সেবা ও অভিজ্ঞতা বাড়াতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ