ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট পৌরসভায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক বাজার ক্যাম্পেইন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:২১

নওগাঁর ধামইরহাটে পৌর এলাকায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামুলক বাজার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর (সোমবার)  ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ধামইরহাট পৌরসভার আমাইতাড়া বাজারে সম্বনিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক বাজার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে র‌্যালী, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা অনুষ্ঠান ও সেরা পরিস্কার-পরিচ্ছন্ন ব্যবসায়ী নির্বাচন করে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহন করেন আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপদি মোঃ হানজালা, সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, পৌর স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজার রহমানসহ আমাইতাড়া বাজারের সকল ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, এলাকার সকল স্তরের জনগণসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মীবৃন্দ।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন