ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৪:৩

উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, এস.এস.সি (অ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গ্লোবাল হিউম্যান পিচ ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি ম্যানেজম্যান্ট এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জনে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ আংশিক)আসনের বিএনপির মনোনিত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।  সমাবেশে তিনি বলেন, শিক্ষকদের দিকে সবাইকে খেয়াল রাখা উচিৎ। অবসর ফাণ্ড পেতে শিক্ষকদের যাতে হয়রানির শিকার হতে না হয় বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ শিক্ষকদের কাছেই দেশ জাতি নিরাপদ। তিনি বলেন, বছর বছর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত মানুষ বের হয় এর পাশাপাশি আলোকিত মানুষ বের করতে হবে। আলোকিত মানুষরাই পারবে সমাজ দেশকে আলোকিত করতে। সহকারী শিক্ষক শুভ বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরান ও গীতা পাঠ করেন যথাক্রমে শিক্ষার্থী মোঃ মিনহাজুর রহমান সিয়াম ও শুভদ্রা ধর ঋতু। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিন, অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া। সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪