ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে জেলা বিএনপির আনন্দ মিছিল


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৫:৪

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার দুপুর সাড়ে ৩টায় শহরের স্টেশন রোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার  হোসেন, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহবায়ক এম এ ওহাবসহ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

এসময় নেতারা জানিয়েছেন, শেখ হাসিনাকে দ্রুত দেশের মাটিতে ফিরে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।

অপরদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দেখা গেছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার