নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’কে ৩ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বিবিয়ানার পাওয়ার প্লান্টসংলগ্ন তাজাবাদ মৌজায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসেম প্রত্যয়।
অভিযানে উপস্থিত ছিলেন (ভূমি) উপ–সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম তারেক, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সবুজসহ আরও অনেকে। গোপন সংবাদের ভিত্তিতে নদীর মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করতে দেখে তাৎক্ষণিকভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। একইসঙ্গে আনুমানিক ৯ হাজার ঘনফুট উত্তোলিত বালু, নৌকা এবং লোড ট্রেজারের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, বিবিয়ানা পাওয়ার প্লান্ট সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড ৫৭৩ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে এ প্রকল্প ঝুঁকির মুখে পড়ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসেম প্রত্যয় বলেন,
“অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স। পরিবেশ ও সরকারি প্রকল্প রক্ষায় নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় এমন কঠোর ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস