পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা
পুরান ঢাকার বংশালে শুরু হলো দুই দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা। গতকাল সোমবার থেকে শুরু হওয়া মেলাটি শেষ হবে আজ মঙ্গলবার। পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেলার প্রথম দিনেই প্লট এবং ফ্ল্যাট ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
বংশালের আল-রাজ্জাক হোটেলে মেলাটির উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসবিইউ হেড শওকত আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেনালের ম্যানেজার (সেলস্) আলী বাহাদুর, সিনিয়র ম্যানেজার ( সেলস) হাসিবুল হক এবং ম্যানেজার তানভির জুবায়ের প্রমুখ।
আয়োজকরা বলছেন, মেলাটি উদ্বোধনের পরপরই সাধারণ মানুষ তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার জন্য আসতে থাকেন। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি আলাদা আকর্ষণ ছিলো দর্শনার্থীদের। রূপায়ণের বিভিন্ন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট কেনার ব্যাপারে নানা তথ্য জানতে চেয়েছেন তারা।
কর্মকর্তারা বলছেন, পুরাণ ঢাকার মানুষজন যাতে সহজেই রূপায়ণ গ্রুপের বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট এবং প্লট সম্পর্কে জানতে পারে এবং পছন্দের প্লট-ফ্ল্যাট বুকিং দিতে পারে এ জন্যই মেলাটির আয়োজ করা হয়েছে। মেলার শেষদিনে দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তারা।
মেলায় এসে আদি লেনের বাসিন্দা ফাহমিদা খানম নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, প্লট-ফ্ল্যাটের অনেক মেলাগুলো গুলশান-বনানী বা নতুন ঢাকা কেন্দ্রিক হয়। আমাদের ইচ্ছা থাকলেও যেতে পারিনা। কিন্তু রূপায়ণ বংশালে এই মেলার আয়োজন করায় আমরা খুব আনন্দিত। পুরান ঢাকায় এ ধরণের মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।
তিনি বলেন, মূলত আমার কয়েকজন কলিগ কিছু প্লট নিতে চাচ্ছি। এখনে বিভিন্ন প্রকল্পের প্লট সম্পর্কে জানলাম। সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ