সিরাজদিখানে পুলিশের সামনেই নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়য়মী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টার উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু।
স্থানীয় সূত্র জানায়, এই মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে। শেখ হাসিনার মৃত্যুদন্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।
সিরাজদিখান থানার ওসি আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে মিছিল করার লোকজন পালিয়ে যায়।
এমএসএম / এমএসএম
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন
সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২
পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস
চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল