মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) পশুরহাট সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তর থেকে আনুষ্ঠানিক ফলাফলে প্রার্থীদের বিজয় নিশ্চিত করা হয়।
১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৯ জন প্রার্থী। ২ হাজার ৯৯৮ ভোটারের মধ্যে ২ হাজার ৪৯৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি আহসান হাবীব সোনা (চেয়ার) বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১,৭১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকুল হোসেন (ট্র্যাক্টর) পেয়েছেন ৬৮৮ ভোট।
কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সাজেদুর রহমান সাজু (গাভী) – ৮৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ রাকেশ হাসান (ফুটবল), পেয়েছেন ৭১১ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহিন আলী টুটুল (ঈগল) – ১,২২৩ ভোট, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (ডাব) খুব অল্প ব্যবধানে ১,২৩৪ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার কাছাকাছি ছিলেন সাখাওয়াত হোসেন সবুজ (মোবাইল) – ১,১৯৬ ভোট।
যুগ্ম সম্পাদক হয়েছেন এরশাদ আলী (ঘোড়া) – ১,৪৬৯ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে জিতেছেন ফরহাদ হোসেন তুষার (গরুর গাড়ি) – ১,২০৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রমেজ উদ্দীন (সেলাই রেঞ্জ) – ১,২১৭ ভোট এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন চাঁদ আলী (মাছ) – ১,০৮৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মাহাবুব এলাহী (গোলাপ ফুল) – ৯৪৩ ভোট।
শ্রমিক কল্যাণ সম্পাদক হয়েছেন মাহাবুব হোসেন রিপন (হরিণ) – ১,২৩২ ভোট।
প্রচার সম্পাদক হয়েছেন ইয়ারুল ইসলাম (রিকশা) – ১,৩৫৮ ভোট।
লাইন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সোহেল রানা সজীব (মোটরসাইকেল) – ৮০৮ ভোট।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
শরিফুল ইসলাম (খেজুর গাছ) – ৯৭৫ ভোট,
মহিন শেখ (টিউবওয়েল) – ৭২৮ ভোট,
খবিরুল ইসলাম (ভ্যান) – ৫৭৯ ভোট।
নির্বাচনকে ঘিরে সারাদিন ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ