ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএমইউতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:২৯

‘এখনই পদক্ষেপ নিন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, ভবিষ্যৎকে সুরক্ষিত করুন’—এই প্রতিপাদ্য নিয়ে বেস্ট মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ (১৮–২৪ নভেম্বর) ২০২৫ শুরু হয়েছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হুমকি, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ঝুঁকি এবং সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।

বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ, শিশু বিভাগ, ফার্মাকোলজি বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় র‌্যালি, সংক্ষিপ্ত সমাবেশ, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জোরালোভাবে উচ্চারিত হয়— “যখন চাই তখন নয়, চিকিৎসকের পরামর্শেই অ্যান্টিবায়োটিক।”

বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রধান অতিথি হিসেবে র‌্যালি ও সমাবেশ পরিচালনা করেন। আয়োজনে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু বিভাগের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডিন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মুরাদ সুলতান।

র‌্যালি শেষে সি ব্লকে চিকিৎসকদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং চর্মরোগ বিভাগে চিকিৎসক–শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন—
● অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আজ বিশ্বে ভয়াবহ সংকট তৈরি করেছে।
● রেজিস্ট্যান্স হলে অ্যান্টিবায়োটিক আর রোগীর দেহে কাজ করে না, ফলে মৃত্যুঝুঁকি বাড়ে।
● চিকিৎসক–রোগী–ফার্মেসি সবারই দায়িত্বশীলতা জরুরি।
● চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না।
● অ্যান্টিবায়োটিকের মাত্রা, সময় ও যৌক্তিকতা নিশ্চিত করতে হবে।
● সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতা সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ডা. সানজিদা সেতু, ডা. ফারজানা ইসলাম রুপা, ডা. জেসমিন মোর্সেদ এবং ডা. মুরাদ সুলতান।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু | ছবি: মো. আরিফ খান |

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ