ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:৪৭

সমাজের সর্বস্তরের মানুষের নিকট আধুনিক প্রযুুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৮ নভেম্বর ২০২৫ইং তারিখে রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মো: সানাউল্লাহ সাহিদ, পরিচালক জনাব খন্দকার শাকিব আহমেদ ও জনাব ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক জনাব মো: আশরাফুল আজীম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক জনাব এফ. এম. নেওয়াজ আলী, মহাখালী শাখার ব্যবস্থাপক জনাব মাহমুদুল শামীম তালুকদার, বনানী শাখার ব্যবস্থাপক জনাব এ. কে. এম. ইকবাল, করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং পার্শ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক জনাব শামসুল আরেফিন ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ। তাছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ওয়েন আইটি বাংলাদেশ এর সিইও জনাব আজহারুল ইসলাম (রওনক)।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। রাজধানীর বনানী দেশের অন্যতম প্রাণকেন্দ্র। আমরা আশা করছি আমাদের শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং এই এয়ারপোর্ট রোড শাখা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরো অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকে সবধরণের সেবা চালু রয়েছে। একজন গ্রাহক ব্যাংক থেকে সবধরণের ব্যাংকিং সেবা পাবেন বলে তিনি উপস্থিত সকল গ্রাহককে আস্বস্থ করেন। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
   
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গণে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ