ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে পূজা উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১২:১৭

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন‌ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, শফিকুল ইসলাম রাঞ্জু, জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ বছর শেরপুরে দশটি ইউনিয়নে মোট ৮৮ টি পূজা মণ্ডপে শারদীয় দ‍ুর্দোৎসব অনুষ্ঠিত হবে।   বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে এবছর শারদীয় দুর্গোৎসব আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয় ও মাদকমুক্ত পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিশেষ জোর দেয়া হয়।

পাশাপাশি সকল ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। এছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত