নরসিংদীতে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নরসিংদীতে অভিনব পদ্ধতিতে মাদক বহন ও বিক্রয়ের সময় ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, মোঃ জামাল মিয়া (২৫), পিতা—হাছু মিয়া, সাং—সেজামুড়া, থানা—বিজয়নগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া ও শিল্পী বেগম (২৭), পিতা—মোঃ জালাল ভূঁইয়া, স্বামী—মোঃ লিটন মিয়া, সাং—দূর্গাপুর, থানা—আখাউড়া, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, তারা অত্যন্ত কৌশলে মাদক বহন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ঘটনাস্থল থেকেই ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ