ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বে চিকিৎসা সেবা ব্যাহত


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ৪:৪৮

পাবনার বেড়া উপজেলায় দীর্ঘ দিন ধরে রয়েছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট। মাএ ৫ জন চিকিৎসক দিয়ে পঞ্চাশ শয্যা হাসপাতাল চালায় রুগীদের প্রয়োজন মেটাতে খেতে হচ্ছে হিমসিম। এদিকে চিকিৎসক  সংকটে 
কাংখিত সেবা না পাওয়ায় হতাশ রুগীরা। 
এমন অবস্থায় দ্রুততম সময়ে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। এদিকে চিকিৎসক সংকট ও ঔষধ বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ)'দের দৌরাত্মে ব্যাহত হচ্ছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। একটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে যেখানে ২১ জন চিকিৎসক থাকার কথা সেখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা  (আরএমও) সহ মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে চলছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে একদিকে যেমন উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা অন্যদিকে অতিরিক্ত চাপে নাজেহাল হয়ে পড়ছে চিকিৎসক'রা।

এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্মে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এমনকি চিকিৎসকের কক্ষে তাদের অহেতুক অবস্থান, রোগ পরিদর্শনের সময় চিকিৎসকের সাথে সাথে যাওয়া ও হাসপাতাল থেকে বের হওয়ার সময় পরামর্শ পত্র (প্রেসক্রিপশন) দেখতে রোগীর স্বজনদের সাথে ধ্বস্তাধস্তির কারণে নষ্ট হচ্ছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ। 

সরেজমিনে জানা যায়,স্বাস্থ্য কমপ্লেক্সটি বেড়া উপজেলা সদরে অবস্থিত হলেও এখানে বেড়া উপজেলা ছাড়াও  অতিরিক্ত ৪ টি উপজেলার বাসিন্দারা চিকিৎসা সেবা নিয়ে থাকে। ভৌগলিক অবস্থান ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলার কয়েকটি ইউনিয়নের জনগণ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে থাকে। এছাড়াও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও চৌহালী উপজেলার বেশ কিছু অঞ্চলের জনগণের চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।যেকারণে স্বাস্থ্য কমপ্লেক্স টিতে সব সময় লেগে থাকে উপচে পড়া ভিড়।

রোগীদের চাপের কথা বিবেচনায় এনে ২০০৬ সালে হাসপাতাল টিকে ৫০ শয্যা রুপান্তরের ঘোষণা দেওয়া হলেও অবকাঠামোগত উন্নয়ন শেষে ২০১১ সালের ৭ ডিসেম্বর হাসপাতালটিকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে অনুমোদন  দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে অনুমোদনের পর থেকে এখন পর্যন্ত পূর্ণ চিকিৎসক প্যানেল ও জনবল পায় নি প্রতিষ্ঠানটি। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা বলেন, হাসপাতাল টিতে কোন সময়ই ঠিকমত চিকিৎসক পাওয়া যায় না। যেকারণে বিড়ম্বনায় পড়তে রোগী ও স্বজনদের। সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ,রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে ঔষধ বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ)'দের দৌরাত্ম  বন্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন,৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ২১ জন চিকিৎসক থাকার কথা সেখানে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সহ মাত্র ৫ জন চিকিৎসক রয়েছে। তবে ৪৮তম বিসিএস'র স্বাস্থ্য ক্যাডার গণ যোগদান করলে এই সমস্যা সমাধান হবে বলে জানান তিনি। এছাড়া হাসপাতালে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম বিষয়ে তিনি বলেন, আমরা অনেক চেষ্টা করেছিলাম তবে স্থানীয় কোম্পানির প্রতিনিধিদের দাপটে কিছু করতে পারি নি।

জানতে চাইলে এবিষয়ে পাবনা জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ  বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি ৪৮ তম স্বাস্থ্য ক্যাডার গণ যোগদানের পর অনেকাংশে ঠিক হয়ে যাবে। এছাড়া রিপ্রেজেন্টেটিভ দের দৌরাত্ম দুর করতে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়