রাঙ্গাবালীতে কোস্টগার্ডের অভিযান ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে যৌথ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রাবনাবাদ ও আগুনমুখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ জানায়, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড দক্ষিণ জোনের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্টের সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরার জন্য ব্যবহার করা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা আনুমানিক ৫০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা এই জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এসব তথ্য নিশ্চিত করেন রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. জহিরুন্নবী। তিনি বলেন, ‘মাছের রেনুপোনা ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলবে।’
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত