ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
সোনাই ডাঙা বিলের নীরব জলরাশি যত দূর চোখ যায়, তত দূর পর্যন্ত বাস করে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মাঝেই ভেসে থাকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বৃদ্ধ দম্পতি—জামাত আলী (৬৫) ও তার স্ত্রী সখিনা।
বহু বছর ধরে তাদের সংসার গড়ে উঠেছে এক পুরনো নৌকার ওপর; এটিই তাদের একমাত্র আশ্রয়, একমাত্র ঠিকানা।
বাড়িঘর হারিয়ে একসময় জামাত আলী আশ্রয় নেন শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত জলভরা বিলের ওপর ভাসমান একটি পুরনো নৌকাতেই বাঁধা পড়ে তাদের জীবন। ভোর থেকে গভীর রাত—রোদ, বৃষ্টি, ঝড় কিংবা শীত—সবকিছু সামলেই চলছে তাদের জীবনের লড়াই।
খাওয়া, ঘুম, বৃষ্টি থেকে বাঁচা—সবই সেই নৌকাতেই। দুই মেয়ের বিয়ে দিলেও নিজের মাথা গোঁজার মতো একটি ঘর জোটেনি তাদের। বার্ধক্যের ভার আর প্রতিদিনের কষ্ট সঙ্গী করেই তারা বেঁচে আছেন পানির ওপর ভাসমান এই আশ্রয়ে।
জামাত আলী বললেন, “বিয়ের পর থেকেই ঘর নেই। নৌকাই আমাদের ঘর। কোথায় যাব? একবার বজ্রপাতের সময় প্রাণটাই চলে যাচ্ছিল। কিন্তু থাকার মতো জায়গা তো আর নেই।”
প্রতিবেশী ইমরাম হোসেন বলেন, “ছোটবেলা থেকে দেখছি তারা নৌকার ওপরই থাকে। কষ্ট করে দিন চলে।”
সমাজকর্মী কাজল দাস জানান, “তাদের জীবনটা একদম সংগ্রামে ভরা। সমাজের সচেতন মহল একটু নজর দিলেই হয়তো মানবসম্মতভাবে থাকতে পারতেন।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ধানগড়া ইউনিয়নের প্রশাসক ইলিয়াস হাসান শেখ জানান, “বিষয়টি নতুন করে জানা হলো। যদি তাদের বয়স্কভাতা কার্ড না থাকে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিলের বুকভরা নীরবতার মাঝে ভেসে থাকা এই দম্পতির জীবন সমাজের সামনে বড় একটি প্রশ্ন তুলে ধরে— বৃদ্ধ মানুষের মাথা গোঁজার সামান্য আশ্রয় কি পাওয়া এতটাই কঠিন হওয়া উচিত?
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন