গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ।
মতবিনিময় সভায় গাজীপুর প্রেস ক্লাবের দেলোয়ার হোসেন, নাসির আহমেদ, মজিবুর রহমান, রেজাউল বারী বাবুল, আমিনুল ইসলাম, রিপন শাহ, আবিদ হোসান বুলবুল, নাশিদ আহমেদ তুশারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা জেলার যানজট, রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড, সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য, পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং, রিসোর্ট ও পার্কে অনৈতিক কাজ বন্ধ করা, আন্তঃনগর ট্রেন থামানো, রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় আবদার আমাকে দিয়ে করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। আমারও কিছু ভুল হতে পারে, তা আপনারা বলে দেবেন। আপনাদের সবাইকে নিয়েই যে কাজগুলো এখনই করার সময়, এগুলো দ্রুততম সময়ের মধ্যে করা হবে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ