গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতা পদত্যাগ করেছে। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুখহরন বলেন, আমি শুখহরন বিশ্বাস, পিতাঃ মৃতঃ মথুরা নাথ বিশ্বাস, গ্রামঃ বাঘাদিয়া, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। বাবু সরকার, পিতাঃ মৃত কিরন সরকার, গ্রামঃ বাঘাদিয়া, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি।
জেলহক শিকদার, পিতাঃ মৃতঃ সকাত আলী শিকদার, গ্রামঃ বাঘাদিয়া, দিগনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গোলাম শিকদার, পিতাঃ মৃত আঃ রব শিকদার, গ্রামঃ বাঘাদিয়া, দিগনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। সর্ব উপজেলাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, আমাদের নীতি ও আদর্শের সাথে মিল না থাকায়, আমরা আওয়ামী লীগ এর স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি।
আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
Aminur / Aminur
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান