ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে টাউন হলে উত্তেজনা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ১:৩৭

কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বিএনপির দুই গ্রুপের পৃথক সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকদের উদ্যোগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা সমাবেশ এবং দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর ঘোষিত সমাবেশ একই স্থানে আহ্বান করায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত দুই দিন ধরে উভয় পক্ষই সমাবেশের প্রস্তুতি নিলেও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন টাউন হল মাঠে কোনো সমাবেশ না করার নির্দেশ দেয়। আজ সকাল থেকে টাউন হল মাঠের প্রধান ফটক তালাবদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশস্থলে প্যান্ডেলসহ সব প্রস্তুতিমূলক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মাঠে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়।

এদিকে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠের মূল ফটকে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সাতটি গাড়িবহর নিয়ে টহল দলও সতর্ক অবস্থানে আছে।

মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিন—উভয় গ্রুপের একই স্থানে সমাবেশ ডাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের দাবি—শান্তি–শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি