যশোরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক এমপি সহ আসামি ৬১জন
যশোরের অভয়নগরে সরকারবিরোধী মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়রসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে নাম উল্লেখ করা হয়েছে ২১ জনকে, আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০/৪০ জনকে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি থানায় নং-৭ হিসেবে রুজু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার নামধারী আসামিদের মধ্যে রয়েছেন—যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়, অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ, শ্রমিকলীগ নেতা রবিন অধিকারী ব্যাচা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ নেতা-কর্মীসহ আরও অনেকে রয়েছেন অভিযুক্ত তালিকায়।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া সরকারি কলেজের কাছে গুয়াখোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে একটি সরকারবিরোধী মশাল মিছিল বের করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঘটায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ