শেরপুরের ঝিনাইগাতী গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংক হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ওই শাখার সাইন বোর্ডে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। তবে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলেন স্থানীয় এলাকাবাসী। ফলে সাইন বোর্ডটি ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এলাকাবাসী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ আগুন ধরিয়েছে।
এদিকে আগুন লাগানোর পর রাতে ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে আগুন লাগানোর ভিডিও ফুটেজ শেয়ার করা হয়। তাদের শেয়ার করা একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, মুখ কাপড় দিয়ে ঢাকা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে মশালের মতো করে সাইন বোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছে। আরেক ভিডিওতে দেখা যায়, বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এসময় তাদের কথোকপথনও শোনা যায়।
এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন জানান, আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই