ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ১:৪৪

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে অভিযোগকারী মাহবুবুর রহমান কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়ে অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানান।
এর আগে গত ১৭ নভেম্বর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন মিয়াজী এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. মহসিন উদ্দিন গাজীর বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করেন তিনি। অভিযোগটি জেলা প্রশাসনের নথিভুক্ত হয় (অভিযোগ নং- ২১৬৯১)।
লিখিত প্রত্যাহার আবেদনে অভিযোগকারী উল্লেখ করেন, “নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের যে অভিযোগ করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। তাই পূর্বে করা অভিযোগটি আমি প্রত্যাহার করে নিচ্ছি।”
একই দিন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোতে ‘নিয়োগে অনিয়মের অভিযোগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবর প্রকাশের পরপরই অভিযোগকারী তার অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন বলে জানা গেছে।
অভিযোগ প্রত্যাহারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়। মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসা পরিচালনা পর্ষদ অত্যন্ত সুনামের সাথে সচ্ছতার ভিত্তিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযোগটি প্রত্যাহারের ফলে  প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও সচ্ছতার প্রমাণ মিললো।
দৈনিক সকালের সময় এর অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, মাদ্রাসার সুনাম ধ্বংস করতে কয়েকজন ব্যক্তি মাহবুবুর রহমানকে কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করতে উদ্বুদ্ধ করেন কিন্তু মাহবুবুর রহমান তার ভুল বুঝতে পেরে তার অভিযোগটি প্রত্যাহারের আবেদন করেন বলে জানিয়েছেন মাহবুবুর রহমান। 

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী