ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে ৭২০ কৃষকের মধ্যে বিনামূল্যে রবি ফসলের প্রনোদনা বিতরণ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৩:১১

চট্টগ্রামের হাটহাজারীতে ৭২০ জন কৃষকের মধ্যে গতকাল বৃহস্পতিবার  বিনা মূল্যে রবি ফসলের প্রনোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় কৃষক / কৃষানীদের রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে প্রনোদনা বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপ- সহকারী কৃষি কর্মকর্তা  মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মীদের মধ্যে কেশব কুমার বড়ুয়া, আবুল বাসার, কৃষক প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন। 
বিনা মূল্যে প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রতিজন কৃষককে প্রদর্শনীর জন্য ৩০ কেজি গম, ১ কেজি সরিষা, ১০ কেজি চিনা বাদাম, ১কেজি হাইব্রীড সূর্যমুখী, ১কেজি ও পি সূর্যমূখী, ৫ কেজি মুগ, ৮ কেজি খেসারী, ৭ কেজি ফেলন ২ কেজি অড়হড় প্রদান করা হয়। তাছাড়া প্রদর্শনীর জন্য  প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি, অড়হড় এর জন্য ৫ কেজি। গম সরিষা ও সূর্যমুখীর জন্য ১০ কেজি করে এমওপি, চিনা বাদাম, মুগ,খেসারী,খেলন ও অড়হড় এর জন্য ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ