ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী দুস্থ–অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৩:৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ খোরশেদ আলমের উদ্যোগে সাভারে ৬০ জন দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় লায়ন মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের তাজ খান নাঈম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

এসময় খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই উদ্যোগ সাভারবাসীর কাছে মাইলফলক হয়ে থাকবে।”

লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আগত অতিথিরাও বক্তব্য রাখেন এবং জন্মদিনকে মানবিক সেবায় উৎসর্গ করার এই উদ্যোগের প্রশংসা করেন।

লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান