নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
নরসিংদীতে কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন সিয়াম হোসেন (২৮) নামের এক ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর কক্ষের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সিয়াম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে। তাকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতের পরিবার সূত্র জানা গেছে, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান এমরান। হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর কক্ষের সামনে গেলেই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় চারটি সেলাই ছাড়াও পুরো শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ