পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরন, শিরাবরন ও প্রতীক ধারন ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা এর সভাপতিত্বে নার্স মহিমা ফেরদৌস দিবা ও সুস্মিতা রক্ষিত স্বর্নাদ্বয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালজ ডাঃ এস এম কবির হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ শরীফ মোঃ সালাউদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক জাকির হোসেন, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, ডিজএ্যাবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিডাব্লুএফ) এর চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ আয়শা বেগম, নার্সিং ইনস্টটিউট পটুয়াখালীর নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা শিউলী, জেলা পাবলিক হেলথ নার্স কাজল রানী দাস, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক মোসাঃ রওশন আরা, জহির মেহেরুন নার্সিং কলেজের অধ্যক্ষ কাজল রানী কর্মকার।
এছাড়া নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল ডলি, তামান্না রহমান ও রহিমা বেগম বক্তব্য রাখেন।
এ সময় অতিথিবৃন্দ ২৮ জন নবীন শিক্ষার্থীকে শিরাবরন ও প্রতীক দিয়ে বরন করেন এবং ৫৭ জনকে ক্রেস্ট ও রজনীগন্ধা ফুল দিয়ে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। বিকেলে দ্বি পর্বে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহন করেন জহির মেহেরুন নার্সিং কলেজের নার্স পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত