ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-১১-২০২৫ বিকাল ৫:৪২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কুমিল্লা ও ফেনীর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কুমিল্লার ৪৬টি এবং ফেনীর দুইটি—মোট ৪৮টি পরিবারকে ২ কোটি ৪৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিআরটিএর পরিচালক মাসুদ আলম, হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদসহ অন্যান্য অতিথিরা।
চেক বিতরণ অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় বিআরটিএর চলমান কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিত কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ