নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা
নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাংবাদিক, মিডিয়া কর্মী ও সুধীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক,সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) সভাপতি শরীফ মুনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই