ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২১-১১-২০২৫ দুপুর ১২:৪২

শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ হাজার দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কুসুমহাটী এলাকার জমসেদ আলী মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে ড্যাবের সহযোগিতায় শেরপুর সদর উপজেলা বিএনপি দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ। উদ্বোধন করেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।
এ মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা: খালেকুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ ডা: মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ডা: সায়েম মনোয়ার, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো:সাইফুল ইসলামসহ আরো অনেকে। 
কর্মসূচিতে প্রধান অতিথি ড্যাবের সভাপতি ডাঃ হারুন আল রশীদ বলেন, 'দেশে ৩৬টি মেডিকেল কলেজে দলীয় লোক বসানো ও আত্তীকরণের কারণে মানসম্মত শিক্ষা নেই। বিএনপি সরকারে এলে শেরপুরে মানসম্মত মেডিকেল কলেজ করতে অনুরোধ করবো।'
ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, 'শেরপুরের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। আমরা দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি। সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আমরা শেরপুরে হাসপাতালের যত সমস্যা আছে তা চিহ্নিত করে দূর করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবো।'

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত