নরসিংদীতে ভূমিকম্পে ৪ জনের মৃত্যু, আহতদের সহায়তায় হাসপাতালে পুলিশ সুপার
শুক্রবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩৮ মিনিটে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, আর উৎসস্থল ছিল নরসিংদী জেলা। ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থানে দেয়াল ধস ও আতঙ্কজনিত ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নরসিংদী সদর থানার গাবতলী এলাকায় পাশের ভবনের দেয়াল চাপায় শিশু ওমর ও তার পিতা দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। পলাশ থানার মাটির দেয়াল চাপায় কাজেম আলী নামে একজন নিহত হন। এছাড়া ভূমিকম্পের সময় ভয়ে দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মারা যান নাসির উদ্দিন। এ নিয়ে জেলায় মোট চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। আহতরা নরসিংদীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ভূমিকম্পের পর আহতদের হাসপাতালে পৌঁছানো, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম সহকর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন এবং নরসিংদী সদর হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন।
পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট মাঠে কাজ করছে। আহতদের হাসপাতালে আনা-নেওয়া, জরুরি নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, রক্ত প্রদান, উদ্ধার কার্যক্রম এবং আন্তঃদপ্তর সমন্বয়ে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে—যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত সেবা ও সহায়তা পান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ