কর্ণফুলীতে জুলধা স্পোটস একাডেমির শুভ উদ্ভোধন
তরুণ ও যুব সমাজ'কে মাদকের ছোবল থেকে রক্ষায় মাঠে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।
(২১ই নভেম্বর) শুক্রবার বিকালে কর্ণফুলী উপজেলার জুলধা ইউপির শাহ আমির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জুলধা স্পোটস একাডেমির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মিয়া বলেন, খেলাধুলা করলে মানুষের মন ও শরীর উভয় ভালো থাকে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। সবারই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে আগামীর প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল,ক্রিকেট'সহ দেশীয় নানান খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। আমরা আশা করছি জুলধা ইউপিতে প্রথম বারের মতো অনুষ্ঠিত জুলধা স্পোর্টস একাডেমির হাত ধরেই একদিন জাতীয় পর্যায়ে কর্ণফুলী উপজেলার হয়ে আমাদের এলাকার ছেলেরা প্রতিনিধিত্ব করবে।
কর্ণফুলী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সুজনের সভাপতিত্বে ও যুবদল নেতা জাহিদুর রহমান লিটনের সঞ্চালনায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো: ওসমান।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, দক্ষিণ জেলা সেচ্ছাবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন মনির,জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দীন টিপু,চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সওদাগর, আলমগীর বিন হোসাইন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জুলধা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কর্ণফুলী ক্রীড়া সংস্থা'র এডহক কমিটির সদস্য মো: লোকমান,একতা সংঘের সভাপতি আব্দুর রহিম, পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক ফরিদ উদ্দিন,কর্ণফুলী ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য বাহার উদ্দিন খাঁন,শাহমিরপুর ফুটবল একাডেমির পরিচালক সেলিম শহিদ, এসকান্দর, সেলিম রেজা,মো: আলমগীর,মো: মনসুর,মো: হারুন প্রমূখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত