বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল খালেক মন্ডলের সাথে সখিপুর-বাসাইল আসনের বিএনপি'র এমপি প্রার্থী আহমদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা শাখা। শনিবার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে মিছিলটি ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা শাখার কমান্ডার মোঃ চাঁদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, টাঙ্গাইল সদরের বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু তালেব মিয়া, ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ শাহজাহান কবির লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফরমান আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা সখিপুর-বাসাইল আসনের বিএনপি'র এমপি প্রার্থী আহমদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একজন বীর মুক্তিযোদ্ধার সাথে এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। সেই সাথে তাকে বিএনপি'র মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবিও জানান তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান