ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:৫৪

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্সা ইউনিয়নের বাড়িয়াঘোনা এলাকায় হালদা নদীর পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়া এবং বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হালদা নদীর পূর্ব পাড়ের অবহেলা ও বৈষম্যের প্রতিবাদ জানাতেও এই মানববন্ধনের আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর উত্তর মাদার্সার বাড়িয়াঘোনায় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হালদা নদীর জোয়ারে বাড়িয়াঘোনার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। বর্ষাকালে জলাবদ্ধতা এতটাই প্রকট হয় যে স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। পানির উচ্চতা বাড়লে স্থানীয় কবরস্থানও অকার্যকর হয়ে পড়ে-ফলে মৃত ব্যক্তিদের দাফনের জন্য পাশের গ্রামের কবরস্থানে যেতে বাধ্য হতে হয়, যা এলাকাবাসীর জন্য চরম দুঃসহ পরিস্থিতি তৈরি করে।

বক্তারা আরও অভিযোগ করেন, হালদা নদীর পশ্চিম পাড়ে শহর রক্ষার জন্য শক্তিশালী বাঁধ নির্মাণ করা হলেও পূর্ব পাড়ের মানুষের জন্য কোনো স্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেই। একই নদীর দুই পাড়ে এই বৈষম্য কেন-এ প্রশ্নও তারা তোলেন। বক্তারা বলেন, পূর্ব পাড়ে স্যুইচগেট স্থাপন, টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল আহমেদ, মোঃ লোকমান, সাবেক মেম্বার গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম, মোহাম্মদ এরশাদ, মোঃ জাহাঙ্গীর, রোকনউদ্দিন জিকু, মোঃ আসাদ, মোহাম্মদ মনির ও মোঃ রাসেলসহ এলাকার শতাধিক মানুষ।

বক্তারা জানান, দাবি আদায় না হলে শিগগিরই হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান