কুমিল্লা-৯ আসনে ডঃ সরওয়ার ছিদ্দিকীর নেতৃত্বে নির্বাচনি প্রচারে বাইক র্যালি
কুমিল্লা-৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জুড়ে জামায়াতের বিশাল মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে লাকসাম স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি পূর্ব সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান আজাদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
র্যালিতে পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি লাকসাম স্টেডিয়াম থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ হয়ে লাকসাম , আজগরা, বাটিয়াভিটা, কালিয়াচৌ, চন্দনা, খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, বাইশগাও, মান্দারগাঁও, মনোহরগঞ্জ বাজার, পোমগাও, মাওলানা সাহেবের বাজার, ফুলহরা, মুদাফরগঞ্জ বাজার, বিজরা বাজার হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied