নেতাকর্মীদের ঢল, ঐক্যের বার্তা—রায়গঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা, পৌর ও সলঙ্গা থানা বিএনপির আয়োজনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় বিএনপির শক্তি প্রদর্শনের মহাসমুদ্রে।
সভায় প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক তার জোরালো ও দৃঢ় ভাষণে ঘোষণা দেন—“এই নির্বাচন শুধু প্রার্থী বা দল পরিবর্তনের নির্বাচন নয়—এটা জনগণের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষ হলো মানুষের মুক্তির প্রতীক। রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মানুষ পরিবর্তন চায়—এবারের ভোটে সেই পরিবর্তন নিশ্চিত করব আমরা।”
তিনি আরও বলেন—“আপনাদের ঐক্যই আমার শক্তি। তৃণমূল যদি মাঠে নামে, রায়গঞ্জে বিএনপির বিজয় আটকে রাখার শক্তি কারও নেই। জনগণের ভোটাধিকার যারা ছিনিয়ে নিয়েছে, এবার তাদের বিরুদ্ধে গণরায় হবে ঐক্যের জোয়ারে। আপনাদের এক পদক্ষেপ হবে আমাদের বিজয়ের ভিত্তি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান তামান্না, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরনসহ অন্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুলাল হোসেন খান, ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, আব্দুল লতিফ, রোম বাদশা সরকার ও আমিনুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, রায়গঞ্জে বিএনপির যে শক্তি আজ মাঠে দেখা গেল, তা প্রমাণ করে—আসন্ন নির্বাচনে ধানের শীষই হবে জনগণের চূড়ান্ত পছন্দ।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন—“পরিবর্তনের জয়গান লিখতে রাতদিন মাঠে থাকব আমরা; ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ফিরব।”
এমএসএম / এমএসএম
গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত
আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক
৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ
সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল
রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন
পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান
নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মোতাকাব্বীর আহমেদ