ভর্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যশোর শিক্ষা বোর্ডে ৫০ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত
শিক্ষার্থী ভর্তির শর্ত পূরণ করতে না পারায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৫০টি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। শিক্ষাবর্ষ ২০২৪-২৫–এ একাদশ শ্রেণিতে প্রত্যেক কলেজে ন্যূনতম ১০ জন শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক ছিল। কিন্তু এসব কলেজে ভর্তির সংখ্যা ২ থেকে ৫ জনের মধ্যে সীমাবদ্ধ থাকায় স্বীকৃতি স্থগিতের সিদ্ধান্ত নেয় বোর্ড।
বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শর্ত পূরণে ব্যর্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। “যেসব কলেজ শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে পারেনি, তাদের একাডেমিক স্বীকৃতি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের কার্যক্রম বাতিল হবে কিনা, তা যাচাই–বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেন তিনি।
বোর্ড সূত্রে জানা যায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৮৬টি কলেজে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ছিল ২ লাখ ২১ হাজার ৯৪টি। কিন্তু ভর্তি হয়েছে মাত্র ১ লাখ ২৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী। অনেক কলেজেই ন্যূনতম শর্ত পূরণ হয়নি।
বোর্ডের উপ–কলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, সম্প্রতি স্থগিত হওয়া কলেজগুলো অনলাইনে একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন করেছিল। যাচাইকালে দেখা যায়, তারা ন্যূনতম ভর্তির শর্ত পূরণ করেনি। তাই তাদের নবায়ন স্থগিত রেখে একাডেমিক স্বীকৃতিও স্থগিত করা হয়েছে।
এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও একই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। ভর্তির শর্ত পূরণে ব্যর্থ কলেজগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষক–পরিবেশের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কলেজগুলোর নাম আপাতত প্রকাশ করা হয়নি।
এমএসএম / এমএসএম
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল
বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল
নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা
দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি
কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা
রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন
টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ