আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরিকে দলীয় মনোনয়ন দেওয়া দাবিতে সীতাকুণ্ড জুড়ে মানববন্ধনের আয়োজন করেন আসলাম চৌধুরির পক্ষের উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার সলিমপুর, ভাটিয়ারি, সোনাইছড়ির, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুন্ড, মুরাদপুর, সৈয়দপুর,বারৈয়াঢালা ও সীতাকুণ্ড পৌরসভার প্রায় ৩০ টি স্থানে নেতাকর্মীদের
বিভিন্ন ব্যানার, পেষ্টুন ও প্লেকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায়।
এসময় নেতাকর্মীরা খালেদা জিয়া, তারেক রহমান ও আসলাম চৌধুরির নামে বিভিন্ন স্লোগান দিতে দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে।
গত ৩ নভেন্বর বিএনপির মহাসচিব সারাদেশে দলীয় সম্ভাব্য মনোনীত প্রার্থী ২৩৭ জনের নাম ঘোষনা করেন। এতে আসলাম চৌধুরির নাম না থাকায় সমর্থকরা সড়ক ও রেলপথ অবরোধ করে। ঢাকা-চট্টগাম অচল করে দিয়ে কাজী সালাহ উদ্দীনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরিকে মনোনয়ন দেওয়া দাবি করেন । এর অংশ হিসাবে সর্বশেষ শনিবার এ মানববন্ধনর আয়োজন করা হয়।
উপজেলার ছোট দারগার হাট বাজারে মানববন্ধনে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ড: কমল কদর বলেন,সীতাকুণ্ড বিএনপিতে আসলাম চৌধুরির বিকল্প নেই। আসলাম চৌধুরি সীতাকুণ্ড তৃণমূল বিএনপির প্রাণ। দলের জন্য তিনি দীর্ঘ ৮ বছর কারাবরণ করে নীজের ব্যবসা বাণিজ্য ও পুরো পরিবার ধংস হয়ে গেছে। বিএনপির মনোনয়ন বোর্ডের প্রতি আমাদের সীতাকুণ্ড তৃনমূল বিএনপির দাবি আসলাম চৌধুরিকে দলীয় মনোনয়ন দিয়ে সীতাকুণ্ড তৃণমূল বিএনপির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তাবায়িত করা হোক।
বাড়বকুণ্ড বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যাগে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলার যুগ্ম সম্পাদক জহরুল আলম জহুর বলেন, সীতাকুণ্ডে আসলাম চৌধুরির বিকল্প কেউ নেই। আসলাম চৌধুরিকে মনোনয়ন না দিলে অন্যথায় এই আসন বিএনপির হাত ছাড়া হয়ে যাবে । আসলাম চৌধুরিকে মনোনীতের মাধ্যমে সীতাকুণ্ডবাসী এই আসনকে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।
এসময় মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেব দলের সাবেক সভাপতি মো: মোরসালিন, কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল, উপজেলা যুব দল নেতা শাহাবউদ্দীন রাজু, পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ