ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-১১-২০২৫ বিকাল ৫:২৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী শনিবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে লাকসাম ষ্টেডিয়াম থেকে এক বিশাল হোন্ডা র‌্যালী বের করেছে। লাকসামের ইতিহাসে মোটর সাইকেল র‌্যালী করে আলোড়ন সৃষ্টি করেছেন এ প্রার্থী। 
জামায়াতের দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত দলীয় কর্মসূচীর হোন্ডা র‌্যালীর জন্য শনিবার ভোর থেকে এ আসনের বিভিন্নস্থান থেকে শত শত মোটর সাইকেল লাকসাম ষ্টেডিয়ামে আসতে শুরু করে। সকাল ৯টার দিকে এ বিশাল হোন্ডা র‌্যালী বের হয়ে লাকসাম উপজেলার পূর্ব ইউপি (নরপাটি), আজগরা হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষনপুর, বাইশগাঁও, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ  ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের উপর দিয়ে আবারও লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর ও বাকই ইউপি হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লাকসাম ষ্টেডিয়ামে এসে শেষ হয়। 
উল্লেখ্য এ বিশাল মোটর সাইকেল র‌্যালীটি দীর্ঘ ৩ কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেল সহ অন্যান্য গাড়ী মিলে প্রায় সাড়ে ৩ হাজার পরিবহন অংশ নেয়। এ র‌্যালীটি দু’উপজেলার এ আসনে জামায়াত প্রার্থী ড.এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী নেতৃত্ব দেন। এসময় র‌্যালি পূর্ব দলীয় বিশাল সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আল্লাহর আইন ও শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও সু-বিচার এবং দেশ ও জাতির কল্যাণে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাদের অধিকার রক্ষায় কাজ করার সুযোগ দিন। 
এসময় কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে  সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান আজাদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ জামায়াত, শিবিরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত