ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২২-১১-২০২৫ বিকাল ৫:৪৯

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা–মহানগর ইমাম–খতীব সম্মেলন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ বৃহৎ ধর্মীয় সমাবেশকে ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সম্মেলন উপলক্ষে শনিবার কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।
তিনি বলেন, ইমাম–খতীবদের নৈতিক নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধ, দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দেশে শান্তি–শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতেই এ সম্মেলনের আয়োজন।
তিনি বলেন, “ইমাম-খতীবদের জন্য জ্ঞান ও প্রেরণার একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। দেশের শান্তি, সম্প্রীতি ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় খতীবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
প্রধান বক্তা থাকবেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার (হাফি.)।
বিশেষ অতিথি থাকবেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান।
সম্মেলনে বিশেষ বক্তা থাকবেন জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।
দোয়া-মুনাজাত পরিচালনা করবেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, কুমিল্লা উত্তর জেলার সভাপতি মুফতি ইসরাফিল বিন আহমাদ, কুমিল্লা মহানগরের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ঐক্যবাদী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন আবেদি, কুমিল্লা মহানগর প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, কুমিল্লা মহানগর মিডিয়া সম্পাদক মো. ফাহিম আহমাদ, কুমিল্লা উত্তর শাখার সদস্য ক্বারি জাহিদ আহমাদ, কুমিল্লা মহানগরের সদস্য হাফেজ আল আমিন, কুমিল্লা উত্তর জেলার সদস্য মাওলানা আবু হুরায়রা
সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি কাজী আবু ইউসুফ ফারুকী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানান।
তিনি সম্মেলনে দেশের সমসাময়িক ধর্মীয়, সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় এবং ইমাম–খতীবদের ভূমিকা নিয়ে গভীর আলোচনা হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ