ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় চাচা ভাতিজা নিহত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ১:১১

চট্টগ্রামে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায়  দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫)। সম্পর্কে তারা চাচা ভাতিজা। নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়) এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে দেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো -থ ১৩-৮২২৪) দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে তাদের মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ