মানিকগঞ্জে বাউল শিল্পীদের সঙ্গে তৌহিদী জনতার সংঘর্ষ
মানিকগঞ্জে সাম্প্রতিক একটি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বাউল শিল্পীদের সঙ্গে তৌহিদী জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রোববার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে সহস্রাধিক তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সময়ে বাউল শিল্পীর অনুসারীরাও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরে সমবেত হয়। পরে মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় আকস্মিক দু পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাউল শিল্পী আলীম, আরিফুল ও জহিরুল গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিক্ষোভ মিছিলটি প্রথমে শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করে কিছু লোকজন ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় এক অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০ নভেম্বর তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় ধর্ম অবমাননার মামলা করেন। আজ রোববার (২৩ নভেম্বর) ওই মামলার জামিন শুনানির তারিখ ছিল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার