ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ২:৫২

মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে থেকে সারা

দিনব্যাপী উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এই উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার খাসি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন। বর্ষ পুঞ্জি অনুযায়ী এবার ১২৬তম বর্ষকে বিদায় ও ১২৭তম বর্ষকে বরণ করে নিল খাসিয়া সম্প্রদায়। ব্রিটিশ শাসনামল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ‘সেং কুটস্নেম’ পালন হয়ে আসছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে নিয়মিতভাবে এই উৎসব আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, মাঠের মাঝখানে একটি বড় বাঁশ খুঁটি পুঁতে তার সঙ্গে দড়ি ও রঙিন কাগজের সাজসজ্জা করা হয়েছে। চারদিকে বাঁশ, কলাগাছের পাতা ও প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট দোকান। মাঠের একপাশে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা চলছে খুঁটির শীর্ষে রাখা হয়েছে একটি মোবাইল ফোন। বহু চেষ্টার পর এক প্রতিযোগী তা জয় করতে সক্ষম হন। অন্য পাশে লক্ষ্যভেদ প্রতিযোগিতায় তরুণরা ব্যস্ত তীর–ধনুক ছোড়ায়। কেউবা গুলতি দিয়ে লক্ষভেদে মগ্ন। নারীরা অংশ নেন পান গুছানোর প্রতিযোগিতায় এক নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত দ্রুত পান সাজাতে পারে তা দেখেই বিজয়ী নির্ধারণ করা হয়।

দিনব্যাপী উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে আগত মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সম্প্রদায়ের অতিথি ও পর্যটক। খাসিয়াদের জন্য বর্ষবিদায় ও বর্ষবরণ দিনটি অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর।
খাসি জনগোষ্ঠীর সদস্যরা জানান, সেং কুটস্নেম তাদের সার্বজনীন ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছরের মতো এবারও মাগুরছড়া খেলার মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষ বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। খাসিয়ারা ঐতিহ্যবাহী পোশাক পরে আদি পাহাড়ি নৃত্য ও গান পরিবেশন করেন। পাশাপাশি তাদের প্রধান জীবিকা জুম চাষ এবং জীবনের নানা দিক নৃত্যের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা।
উৎসব উপলক্ষে মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। খাসিয়া জনগোষ্ঠীর লোকজন রঙিন পসরা নিয়ে স্টল সাজান ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর–ধনুক, বাঁশ–বেতের বিভিন্ন সামগ্রী স্থান পায় এসব স্টলে। বাঙালি, খাসিয়া ও নানা শ্রেণী–পেশার মানুষসহ দেশি–বিদেশি পর্যটকরা অংশ নেন উৎসবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান