ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শিক্ষকদের মর্যাদা রক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি উন্নয়ন আমার প্রথম অঙ্গীকারঃ শ্রাবণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ২:৫৪

“শিক্ষকদের মর্যাদা রক্ষা, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়ন আমার প্রথম অঙ্গীকার। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা তাদের সম্মানই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। যশোর-৬ কেশবপুর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রধান অতিথির বক্তৃতা এসব করেন। কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে গত শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।  
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যশোর-৬ কেশবপুর উপজেলা ব্যাপী যেন বইছে নির্বাচনী হাওয়া। বাড়ছে নবীন, প্রবীণ, নারী-পুরুষ ঐক্যবদ্ধ। তারই প্রতিচ্ছবি দেখা গেল স্কুল, কলেজ এবং মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী সমাগম।   অনুষ্ঠানে প্রথম নজর রঙিন ফুলে সাজানো দীর্ঘ একটি অতিথি মঞ্চ। চেয়ারভর্তি অতিথিদের উপস্থিতি আর সকলের হাস্যোজ্জ্বল চেহারা শোভা পাচ্ছিলো ধানের শীষ প্রতীকের নির্বাচিত সংলাপ। শিক্ষকদের সঙ্গে সংলাপের অঙ্গীকার এবং আগামী দিনের প্রত্যাশার বার্তা দিতেই সকলের দৃষ্টি ছিল মূল মঞ্চের দিকে। জন্মে আত্মবিশ্বাস এবং শিক্ষকদের চোখে শ্রাবণ এক আস্থার নাম,শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় সভার কেন্দ্রবিন্দুতেই ছিলেন তরুণ প্রজন্ম মেহনতি মানুষের আস্থাভাজন নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। দীর্ঘদিন ধরে শিক্ষকদের দাবি আদায়ে মাঠে থাকার কারণে তিনি শিক্ষক সমাজের কাছে একটি পরিচিত শ্নেনেহের নাম। 
উপস্থিত শিক্ষকরা জানান, তাঁর কথা, আচরণ আর কাজ তাঁদের মনে নতুন আস্থা জাগিয়েছে। বক্তাদের বক্তব্যে প্রতিফলিত হলো পরিবর্তনের প্রত্যাশা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, সাবেক পৌর কমিশনার মশিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আলা, বিএনপি নেতা ফারুকে আজম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সহ শিক্ষক নেতৃবৃন্দ। বক্তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি শ্রাবণের অঙ্গীকার, জনসংযোগে তাঁর আন্তরিকতা এবং কেশবপুরের সমস্যা সমাধানে তাঁর বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির কথা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু হাসান, আহ্বায়ক সম্মিলিত শিক্ষক কর্মচারী ঐক্যজোট। 

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি