ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ২:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ৩শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মোট ৬শ উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়। পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি, আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকা গঠনে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. শামীম আক্তার, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম মাসুদ রানা এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান প্রমুখ।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক